আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ বাংলা প্রেসক্লাব ইতালির

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ২৮ অক্টোবর, ২০২৬   ১০:৩৩ এএম
webnews24
ছবি: || ওয়েব নিউজ
জায়েদুল হক সোহেল, ইতালি

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দেওয়া এবং বাঙালির পাঠাভ্যাস ধরে রাখার লক্ষ্যে ইতালিতে একটি সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলা প্রেসক্লাব ইতালি। এ লক্ষ্যে প্রবাসে বাংলা বইয়ের সহজলভ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেছেন সংগঠনটির নেতারা।

বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও লেখক কামরুল হাসান শায়কের ইতালি সফর উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে এ উদ্যোগের কথা তুলে ধরা হয়। এতে প্রবাসী সাহিত্যিক, সাংবাদিক, কমিউনিটি নেতা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

রোববার সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের একটি ক্যাফেতে বাংলা প্রেসক্লাব ইতালির উদ্যোগে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনটির প্রধান উপদেষ্টা লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী ও প্রচার সম্পাদক জায়েদুল হক সোহেল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সহসভাপতি মাইনুল আলম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির সভাপতি আলাউদ্দিন শিমুল, কবি ও সাহিত্যিক আলতাফ হোসেন, নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, কমিউনিটি ব্যক্তিত্ব মোজাম্মেল হোসেন মোল্লা, নারী নেত্রী জহুরা ঈশিতা এবং বৃহত্তর সিলেট ইয়াং স্টার ক্লাবের সভাপতি প্রিন্স হাসান আহমেদ। এ ছাড়া ইতালি প্রবাসী বিভিন্ন সাহিত্যিক, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা আলোচনায় অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও মাতৃভাষার চর্চা অব্যাহত রাখা এবং নতুন প্রজন্মকে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও শেকড়ের সঙ্গে পরিচিত করার ক্ষেত্রে বইয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে প্রবাসী শিশু-কিশোর ও তরুণদের পরিচয় করিয়ে দিতে একটি স্থায়ী পাঠাগার প্রতিষ্ঠা সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা বই পড়ার আগ্রহ বাড়বে এবং ভাষা ও সংস্কৃতির সঙ্গে তাদের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সংবর্ধিত অতিথি কামরুল হাসান শায়ক প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে বাংলা প্রেসক্লাব ইতালির এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি প্রস্তাবিত পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে পাঞ্জেরী পাবলিকেশন্সের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা এবং বই সরবরাহের আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে কামরুল হাসান শায়কের হাতে বাংলা প্রেসক্লাব ইতালির পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ইতালি
ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন