আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

ফ্রান্স গোলাপগঞ্জ উপজেলা প্রবাসীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ২৮ মার্চ, ২০২৫   ১০:১৯ পিএম
webnews24
ছবি: ওয়েব নিউজ
বদরুল বিন আফরোজ

ফ্রান্সের ওভারভিলা বাংলাদেশ জামে মসজিদে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গোলাপগঞ্জ উপজেলার প্রবাসীদের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এতে অংশ নেন।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনায় বক্তারা সংযম, সহমর্মিতা ও পারস্পরিক ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। গোলাপগঞ্জ উপজেলার প্রবাসী নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্টজন ও ধর্মপ্রাণ মুসল্লিরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।

ইফতারের পর মসজিদের ইমামের নেতৃত্বে মাগরিবের নামাজ আদায় করা হয় এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, “এ ধরনের আয়োজন প্রবাসে আমাদের পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যকে আরও দৃঢ় করে এবং বাংলাদেশি সংস্কৃতির চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেয়।”

আয়োজক কমিটির সদস্যরা ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ফ্রান্স
ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মঞ্চে নাম ঘোষণার চেয়ে ছবি তোলাতেই বেশি ব্যস্ততা!
মঞ্চে সম্মাননা, পর্দার আড়ালে হিসাবের খাতা?
কূটনৈতিক সংকেত নাকি জনমত প্রতিফলন?